মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

উত্তেজনার মধ্যেই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তেজনা আর নানা সমীকরণের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাইওয়ানে। যুক্তরাষ্ট্র আর চীন, দুই দেশের কাছেই কৌশলগতভাবে তাইওয়ান খুবই গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড বলেই দাবি করতে ভালোবাসে। বিপরীতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের ‘স্বাধীনতা-সার্বভৌমত্বের’ পক্ষে একাট্টা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের ছেড়ে দেওয়া জায়গা নিতে নির্বাচনি দৌড়ে আছে তিন রাজনৈতিক দলের তিন প্রার্থী। ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) সদস্য সাই ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে জয়লাভ করার পর তার দ্বিতীয় মেয়াদ শেষ করছেন।

দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডিপিপির লাই চিং তে আছেন নির্বাচনের দৌড়ে। অপরদিকে, বিরোধী দল কুয়োমিনতাং তাইওয়ানকে চীনের অংশই মনে করে। এ দলের সদস্য এবং রাজধানী তাইপের মেয়র হো ইয়ু ইহ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ ছাড়া, ২০১৯ সালে গঠিত মধ্যপন্থী বিকল্প দল তাইওয়ান পিপলস পার্টির (টিপিপি) সদস্য এবং তাইপের সাবেক মেয়র কো ওয়েন-জে প্রেসিডেন্ট পদপ্রার্থী।

কয়েক দশকের সামরিক শাসনের পর তাইওয়ানে ১৯৯৬ সালে প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন থেকে কুয়োমিনতাং ও ডিপিপি থেকেই দেশটির প্রেসিডেন্ট হয়েছে। এটি তাইওয়ানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচন। প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয় এ নির্বাচন। একজন সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকতে পারেন।

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit