বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

কেশবপুর পল্লীতে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুর পল্লীতে মোমেনা বেগম (৩৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ১০ জানুয়ারি সন্ধ্যা রাতে উপজেলার সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলামের স্ত্রী।এলাকাবাসি ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোমেনা বেগমের মুরগী প্রতিবেশী আব্দুল আলিমের বাড়িতে বুধবার সন্ধ্যায় যায়।

বিষয়টি নিয়ে আব্দুল আলিম ও তার পরিবারের লোকজন মোমেনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মোমেনা বেগম প্রতিবাদ করলে আব্দুল আলিম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঐ রাতেই থানায় মামলা করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

 

কিউএনবি/অনিমা/১২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit