আন্তর্জাতিক ডেস্ক : এক মাস বিরতির পর ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ফের বিমান হামলা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এক নিরাপত্তা বিশ্লেষক। প্রায় ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলি আক্রমণের পরও ইরানের পাল্টা হামলা করার সক্ষমতা অব্যাহত রয়েছে।
সামির পুরি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা ও বার্তা খুবই অস্পষ্ট। দীর্ঘ ছয় মাসের এই সংঘাতের শেষ লক্ষ্য আসলে কী, সে সম্পর্কে যুক্তরাষ্ট্রের নিজেরই স্পষ্ট ধারণা নেই। তিনি মনে করেন, আন্তর্জাতিকভাবে ইরান মোটেই একা হয়ে পড়েনি। সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে চীন, রাশিয়া ও ভারতের মতো প্রধান দেশগুলোর সমর্থন পেয়েছে তারা। ফলে এই মুহূর্তে ইরানকে নিয়ে নিজেদের মূল লক্ষ্য কী, তা নিয়ে যুক্তরাষ্ট্র নিজেই এক ধরনের চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে।
সূত্র: আল-জাজিরা।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০