শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বাংলাদেশের পাসপোর্ট এখন কতটা শক্তিশালী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় উন্নতি হয়েছে বাংলাদেশের। গত বছর এ সূচকে বাংলাদেশ ছিল ৯৮তম অবস্থানে। এবার এক ধাপ এগিয়ে ৯৭তম অবস্থানে উঠেছে। এবারের তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়াও।  

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল ৯৮তম, পাকিস্তান ১০১তম ও আফগানিস্তান ১০৪তম অবস্থানে রয়েছে। এসব দেশ থেকে বাংলাদেশের পাসপোর্ট শক্তিশালী অবস্থানে রয়েছে।  

গত বছরের বৈশ্বিক পাসপোর্ট সূচকের ত্রৈমাসিক সংস্করণে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ৯৬তম। এর আগে একই বছরের ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম।

চলতি বছরের তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ৪২টিতে ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশে ভ্রমণ করা সম্ভব নয়।

হ্যানলি সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৫৮তম)। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৭তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)। আর এ সূচকের একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান (১০৪তম)।  

চলতি বছর হ্যানলি সূচকে এ বছর বিশ্বের মোট ছয়টি দেশ সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় যৌথভাবে শীর্ষ অবস্থান দখল করেছে। আর এ ছয় দেশ হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের ১৯৪টি দেশ ভ্রমণ করতে পারেন।

হেনলি সূচকে দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। তৃতীয় স্থানে যৌথভাবে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের নাগরিকেরা ১৯২টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশ করতে পারেন।

চতুর্থ স্থানে রয়েছে যৌথভাবে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল ও যুক্তরাজ্য। এসব দেশের নাগরিকরা বিশ্বের ১৯১টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। আর যৌথভাবে পঞ্চম স্থানে থাকা গ্রিস, মাল্টা ও সুইজারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৯০টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় যেতে পারেন।

অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড ও পোল্যান্ড বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৬ নম্বরে রয়েছে। সাত নম্বরে রয়েছে কানাডা, হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্র। আট নম্বরে এস্তোনিয়া ও লিথুয়ানিয়া। নয় নম্বরে লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। আর ১০ নম্বরে রয়েছে আইসল্যান্ড।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টের তালিকায় রয়েছে প্রথম থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, পাকিস্তান, ইয়েমেন, সোমালিয়া। সাত নম্বরে যৌথভাবে রয়েছে লিবিয়া, নেপাল, ফিলিস্তিনি ভূখণ্ড। আট নম্বরে রয়েছে বাংলাদেশ ও উত্তর কোরিয়া। নবম অবস্থানে শ্রীলঙ্কা ও ইরিত্রিয়া। আর দশম স্থানে রয়েছে ইরান, লেবানন, নাইজেরিয়া ও সুদান।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit