সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অটোরিকশা চালক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত মো.নুরুল আমিন (৫৫) উপজেলার চৌমুহনী পৌরসভার পৌর নাজিরপুর এলাকার মমতাজ মিস্ত্রি বাড়ির মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে, একই দিন সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত আসামি নুরুল আমিন পেশায় একজন অটোরিকশা চালক। ২০১৭ সালে ডিএমপি ঢাকার মুগদা থানা এলাকায় ফেন্সিডিল বহনকালে মুগদা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই মামলায় সে গ্রেপ্তার হয়ে ৩ মাস কারাভোগ করে। পরবর্তীতে জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। বিজ্ঞ আদালত দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামিকে মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করেন। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit