সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

আখাউড়ায় সড়কের পাশে পার্কিং, ১৫ মোটরসাইকেল আরোহী জরিমানা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩১৬ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়কে  অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করার দায়ে ১৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সড়কবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তার গোপনীয় সহকারি শেখ রাব্বি জানান, শহরের ব্যস্ততম এলাকা সড়কবাজারে  গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার নয়জনকে ৪৫০০ টাকা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ছয়জনকে তিন হাজার টাকা জরিমানা করেন। অভিযান চলাকালে যে সব যানবাহনের চালককে পাওয়া যায়নি সেই যানবাহনগুলো পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাবেয়া আক্তার জানান, ব্যস্ততম এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিং করায় পথচারীসহ শিক্ষার্থীদের চলাচল করতে অসুবিধা হচ্ছিল। পৌর এলাকাকে যানজট মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit