সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

মুক্তির মিছিলে স্বস্তিকার ‘বিজয়ার পরে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : নির্মাতা অভিজিৎ শ্রীদাস পরিচালিত এই সিনেমা পরিবারের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। রুপালি পর্দায় সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে দুর্গাপূজার প্রেক্ষাপটে নির্মিত এ সিনেমাই নির্মাতা অভিজিতের প্রথম কাজ।

নতুন পরিচালকের সঙ্গে স্বস্তিকার এটিই প্রথম কাজ নয়। এর আগেও নতুন নির্মাতার সঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী। তবে এবারের অভিজ্ঞতাকে একটু ভিন্ন বলেই মনে করছেন তিনি।
 
এ সিনেমার গল্প এবং সম্পর্কের বুনোন এতই সুন্দর যে স্ক্রিপ্ট পড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর হৃদয় ছুঁয়ে যায়। তাই বেশি সময় না নিয়ে সিনেমায় অভিনয়ের জন্য রাজি হয়ে যান স্বস্তিকা। অভিনেত্রীর ভাষায়: ‘সম্পর্কের গুরুত্বগুলো আজকাল বাংলা সিনেমা থেকে হারিয়ে যাচ্ছে।’ আর সেটিই তুলে ধরবে ‘বিজয়ার পরে’।
 
সিনেমায় মৃণ্ময়ী চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। সিনেমায় দেখা যাবে, দুর্গাপূজায় মৃণ্ময়ী তার বাবা-মায়ের কাছে যায়। এরপরই এক একটি ঘটনার মাধ্যমে এগিয়ে যেতে থাকে সিনেমার গল্প। পারিবারিক গল্পের পরতে পরতে টুইস্ট থাকায় এ গল্প দর্শকদের ভালো লাগেবে, এমনটাই আশা অভিনেত্রীর। পাশাপাশি স্বস্তিকা এ-ও জানান, ছবিতে মমতা শংকর ও দীপঙ্কর দে-র অভিনয়ও মুগ্ধ করবে দর্শকদের। সিনেমায় স্বস্তিকার বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে।
 
এদিকে নির্মাতা অভিজিৎ বলেন, প্রায় চার বছর পর মীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন স্বস্তিকা। শেষবার ‘মাইকেল’ ছবিতে দুজনকে একসঙ্গে দেখেছিল দর্শক। এই জুটি পছন্দও করেছেন দর্শক। চার বছর পর ফের স্বস্তিকা-মীর জুটি তাই নতুন করে দর্শকদের মনে জায়গা করে নেবে।
 
ওটিটির যুগে দর্শক সিনেমা হলে গিয়ে ছবি দেখতে ভুলে যাচ্ছেন, এই ভয়ও কাজ করে স্বস্তিকার। তাই নেটদুনিয়ায় ট্রেলার প্রকাশের পরই নিজের সোশ্যাল হ্যান্ডলে স্বস্তিকা অনুরোধ জানিয়েছেন, সবাই যেন প্রেক্ষাগৃহে গিয়ে এ নতুন সিনেমা উপভোগ করেন। আগামী ১২ জানুয়ারী মুক্তি পাচ্ছে স্বস্তিকা অভিনীত পারিবারিক সিনেমা ‘বিজয়ার পরে’।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit