মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দেশের তিন সিনেমা যাচ্ছে মুম্বাই চলচ্চিত্র উৎসবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

বিনোদন ডেস্ক : থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ২০তম আসর শুরু হতে যাচ্ছে আগামী ১২ জানুয়ারি থেকে আর চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। বেঙ্গল ক্রিয়েশন লি. প্রযোজিত ও সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’ চলচ্চিত্রটি বাংলাদেশের খুলনা অঞ্চলের প্রান্তিক মানুষের জীবনের ওপর নির্মিত হয়েছে। উঠে এসেছে ওই অঞ্চলের মানুষের টানা পোড়েনের গল্প। সিনেমাটিতে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়িতা মহলানবিশ, বিলকিস বানু, রুবল লোদিসহ অনেকে।

‘পাতালঘর’ পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু। অভিনয় করেছেন আফসানা মিমি, রওনক হাসান, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু প্রমুখ। এই সিনেমায় মা-মেয়ের মনস্তাত্ত্বিক সম্পর্ক দেখানো হয়েছে। সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে এই গল্পে।
 
এছাড়া ‘সাঁতাও’ এক মাতৃত্বের গল্প নিয়ে তৈরি হয়েছে। মা তার সন্তানকে হারিয়ে একা হয়ে যান পরে তার ছোট্ট গরুর বাছুর তার অবলম্বন হয়। কৃষক স্বামীও সময় দিতে পারেন না। এভাবে গল্প এক সংগ্রামের জায়গায় গিয়ে পৌঁছায়। খন্দকার সুমনের সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি চলচ্চিত্রটি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit