শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

চিংড়ির মালাইকারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ‍বাঙালি মানেই নানা মশলার মিশ্রণে সুস্বাদু খাবার তৈরি। মাছে-ভাতে শুনলেই মাথায় আসে সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারির নাম।  পুরো বিশ্বেই চিংড়ি জনপ্রিয় খাবার। তবে বাঙালির ঐতিহ্যবাহী হলো চিংড়ির মালাইকালি। সহজেই এই রান্না করার পদ্ধতি জেনে নিন- 

উপকরণ:

১. ১ কেজি বাগদা বা গলদা চিংড়ি (মিঠা পানির চিংড়ি)

৩. ১০ গ্রাম ঘি

৪. ২০০ গ্রাম পেঁয়াজ বাটা

৫. ২০ গ্রাম আদা বাটা

৬. ৪ গ্রাম হলুদ

৭. ১ চা চামচ লাল মরিচ গুঁড়ো

৮. ৭৫ গ্রাম দই

৯. ৬ টি কাচা মরিচ

১০. ৩০০ গ্রাম ঘন নারকেল দুধ(১ম চাপে বের করা)

১১. ২০০ গ্রাম পাতলা নারকেল দুধ (২য় চাপে বের করা)

১২. ২৪ গ্রাম লবণ

১৩. চিনি স্বাদমতো সামান্য

১৪. আধা চা চামচ গরম মসলা

 রন্ধনপদ্ধতি

১. চিংড়ির খোসা ছাড়িয়ে নিন। খেয়াল রাখবেন যেন মাথা অক্ষত থাকে। চিংড়ির মাথার কাছে অবস্থিত ময়লা অংশটি সরিয়ে ফেলতে পারেন।

২. চিংড়িতে ১ চা চামচ লবণ এবং ১/২ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন।

৩. একটি গ্রাইন্ডারে পেঁয়াজকুচি দিয়ে মসৃণ পেস্ট ব্লেন্ড করে নিন। কোড়ানো নারকেল চেপে নারকেলের দুধ বের করুন। প্রথমবার চেপে ঘন দুধ আলাদা করে, এরপর আবার চেপে চেপে পাতলা দুধ বের করে নিতে হবে।

৪. একটি প্যানে তেল গরম করুন। চিংড়িগুলোকে এক এক করে প্রতিটি পাশে প্রায় ৪৫ সেকেন্ডের জন্য ভাজুন। এর বেশি সময় নিয়ে ভাজবেন না। কারণ, চিংড়ি বেশিক্ষণ রান্না করলে শক্ত হয়ে যাবে।

৫. এবার অবশিষ্ট তেলে ঘি দিন। শুকনো লাল মরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং দারুচিনি দিয়ে ভেজে নিন।

৬. গন্ধ ছাড়তে শুরু করলে পেঁয়াজের পেস্ট যোগ করুন। বাদামী রঙ এনে প্রায় ৮ মিনিট ভাজুন। সামান্য চিনি যোগ করতে পারেন।

৭. আদা দিয়ে আরও ৩ থেকে ৪ মিনিট ভাজুন। তারপর হলুদ এবং মরিচ গুঁড়ো দিন। মাঝে মাঝে নাড়া দিন, যেন মশলা প্যানের নীচে লেগে না যায়।

৮. ভাজা হলে ঘন নারকেলের দুধ  মশলায় দিন। প্যানে দুধ মিশিয়ে ভাজা মশলা আলগা করে নিন। এছাড়াও ৩ টি চেরা কাঁচা মরিচ এবং লবণ মেশান।

৯. মশলা ভাজা হলে উপরে তেল ভাসতে শুরু করবে। তখন বিট করা টকদই প্যানে ঢেলে দিন। তাপ কমিয়ে দইয়ের মিশ্রণ জোরে নাড়তে থাকুন। ৩-৪ মিনিটের জন্য রান্না করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

১০. এই পর্যায়ে পাতলা নারকেল দুধ যোগ করুন। মিশ্রণ ফুটে উঠলে ভাজা চিংড়িগুলো দিয়ে দিন। ।

১১. তরকারিতে বুদবুদ উঠতে শুরু করলে, ঢেকে রাখুন। তবে ৫ মিনিটের বেশি না।

 ১২. পরিবেশনের আগে গরম মসলা গুড়ো মিশিয়ে নিন। 

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit