বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

দীর্ঘদিন পর কার্যালয়ের চেয়ারে বসে ভালো লাগছে: রিজভী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘নিজের জায়গায় বসতে কার না ভালো লাগে। আড়াই মাস পর নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কার্যালয়ে আসছেন। কার্যালয়ের চেয়ারে বসতে পেরে ভালো লাগছে।’ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে বন্ধ থাকা বিএনপির কার্যালয়ের তালা ভেঙে দলীয় চেয়ারে বসে নিজের অনুভূতি প্রকাশের সময় এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘দলের হাজার হাজার নেতা কর্মী কারাগারে, মহাসচিবও কারাগারে । এমন অবস্থায় কার্যালয়ে কিছুটা খারাপ লাগছে। দেখছেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে কার্যালয়। এটা তাদের অন্যায়ের চির প্রমাণ।’ বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, ‘বার বার পুলিশের কাছে কার্যালয়ের চাবি চাইলেও তারা দেন নাই। বাধ্য হয়ে আজ তালা ভেঙে ভিতরের প্রবেশ করতে হয়েছে। বিকেল ৩ টায় দলীয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’ 

উল্লেখ, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আনুষ্ঠানিকতায় রাজনৈতিক উৎসবে বিএনপি কর্মীর সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। নাশকতা ও বিচারপতির বাস ভবনে হামলার অভিযোগ উঠে দেশের সবথেকে বড় বিরোধী দল বিএনপির নেতা কর্মীদের উপর। কার্যালয়ে তালা, গ্রেফতার আতঙ্কে নেতা-কর্মীরাও সে সময় থেকে আসেননি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে। 

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit