বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

থার্ড আই এশিয়ান উৎসবে বাংলাদেশের তিন চলচ্চিত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৮ Time View

বিনোদন ডেস্ক : আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ২০তম আসর। এবারের আসরে মনোনীত হয়েছে চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন’র ‘সাঁতাও’, নূর ইমরান মিঠু’র ‘পাতাল ঘর’ এবং সৈয়দা নিগার বানু’র ‘নোনা পানি’।

পুতুল এবং তার প্রিয় গাভী প্রায় একই সময়ে গর্ভধারণ করে। কিন্তু দুর্ভাগ্যবশত পুতুল তার শিশু সন্তান হারায় আবার প্রসবের পরে গাভীটিও মারা যায়। এত কষ্টের মাঝে পুতুল মাতৃত্বের নতুন অনুভূতি খুঁজে পায় তার অনাথ বাছুর লালুর মাঝে। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্টির সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র “সাঁতাও’’। ‘সাঁতাও’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি চলচ্চিত্রটি ‘অ্যামাজন প্রাইম ভিডিও’ ওটিটি প্ল্যাটফর্ম-এ মুক্তি পেয়েছে। কেবল যুক্তরাষ্ট্র ও যুক্তিরাজ্যের দর্শকগণ দেখতে পাবেন। বাংলাদেশ থেকে দেখতে হলে বায়স্কোপ থেকে দেখতে হবে।

মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত ‘পাতালঘর’-এ অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক অর্ষা, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু প্রমুখ। ‘পাতালঘর’চলচ্চিত্রটি চরকিতে দেখা যাচ্ছে।

মুম্বাইয়ের থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভালে অংশ নিয়ে থাকেন অমিতাভ বচ্চন, রমেশ সিপ্পীর মতো চলচ্চিত্র ব্যক্তিত্ব

খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে ‘নোনা পানি’সিনেমাটি। কাহিনি বিন্যস্ত হয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে তাদের দৈনন্দিন জীবন নিয়ে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, জয়িতা, বিলকিস বানু, রুবেলসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী। ‘নোনা পানি’চলচ্চিত্রটি এখনও বাংলাদেশে মুক্তিপায়নি। আগামী ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে চলচ্চিত্রটি প্রথম বাংলাদেশে প্রদর্শিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit