শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ব্রুনাইয়ের সুলতানের ছেলের বিয়ে, ১০ দিন চলবে রাজকীয় উৎসব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রনাইয়ের সুলতান হাসনাল বলকিয়াহর দশম সন্তান প্রিন্স আবদুল মতিন ইবনে হাসনাল বলকিয়াহর বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১০ দিন রাজকীয় উৎসবের ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন।

বৃহস্পতিবার ব্রুনাইয়ের রাজধানী বন্দর সেরি বেগাওয়ানের বৃহত্তম মসজিদ ওমর আলী সাইফুদ্দিনে তাদের বিয়ে হয়। ওমর আলি সাইফুদ্দিন মসজিদটির গম্বুজ স্বর্ণের পাত দিয়ে মোড়ানো।

 ৩২ বছর বয়সী প্রিন্স আবদুল মতিন পোলো খেলোয়াড় হিসেবে বিখ্যাত। তাকে পিতা সুলতান হাসনাল বলকিয়াহর উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হয়। ইয়াং মুলিয়া আনিশা রোসনাহ (২৯) নামের যে তরুণীর সঙ্গে প্রিন্সের বিয়ে হচ্ছে তিনি কোনো রাজপরিবারের সদস্য না হলেও ব্রুনাইয়ের অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি। তার পিতামহ সুলতান হাসনাল বলকিয়াহর অন্যতম উপদেষ্টা।

রাজপরিবার সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, রাজপুত্রের বিয়ে উপলক্ষে আগামী রবিবার বন্দর সেরি বেগাওয়ানের ১ হাজার ৭০০ কক্ষবিশিষ্ট জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া এদিন দেশজুড়ে আনন্দ শোভাযাত্রাও হবে। পরবর্তী রবিবার পর্যন্ত প্রিন্স আবদুল মতিনের বিয়ে উদযাপন করবেন ব্রুনাইয়ের বাসিন্দারা।

বন্দর সেরি বেগাওয়ানের বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সৈয়দ ওয়াফা মোহামেদ শাহ (২২) রাজপুত্রের বিয়েতে উচ্ছ্বাস প্রকাশ করে এএফপিকে বলেছেন, এটা আসলে রূপকথার মতো একটি ব্যাপার।

১৯৮৪ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে ব্রুনাই। মাত্র ৫ হাজার ৭৫৬ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটির সুলতান হাসনাল বলকিয়াহ একসময়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। এখনও তিনি পৃথিবীর সেরা ধনীদের মধ্যে অন্যতম। এছাড়া ব্রুনাইরে রাজ পরিবার বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রাচীন রাজপরিবার।

সুলতান হাসনাল বলকিয়াহর সম্পদের প্রধান উৎস দেশটির জ্বালানি তেলের খনিগুলো। বিশ্বের যেসব দেশে জ্বালানি তেলের সবচেয়ে বড় মজুত রয়েছে সেসবের মধ্যে ব্রুনাই অন্যতম।

তবে ব্রুনাইয়ের সুলতানই যে কেবল ধনী এমন নয়। দেশ হিসেবেও ব্রুনাই বিশ্বের ধনী দেশগুলোর কাতারে রয়েছে। মাত্র ৪৫ লাখ মানুষ অধ্যুষিত এই দেশটি মাথাপিছু আয় প্রায় ৩৬ হাজার ডলার।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit