বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের গুঞ্জনে নাম জড়াল সেই ‘জাহ্নবীর’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : গত কয়েক মাস যাবত বিচ্ছেদের গুঞ্জনে বারবার খবরের শিরোনাম হচ্ছেন বলিউড তারকা দম্পতি অভিষেক বচ্চন আর ঐশ্বরিয়া রায়। তাদের কখনও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করতে আবার কখনও দেখা যাচ্ছে একসঙ্গে চুটিয়ে আনন্দ করতে। এমন পরিস্থিতিতে ভক্তরা যখন কিছুই বুঝে উঠতে পারছেন না, ঠিক তখনই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সেই আলোচিত জাহ্নবী কাপুর নামে এক মডেল।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, ২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের খবরেও রেগে গেছিলেন জাহ্নবী কাপুর। জাহ্নবী এ সময় অভিষেকের প্রথম স্ত্রী বলে দাবিও করেন। অভিষেককে না পেয়ে সে সময় আত্মহত্যার জন্য নিজের হাত কেটে রক্তও ঝরিয়েছেন তিনি। অনেকেই জাহ্নবী কাপুর নামটি শুনলেই বলিউড অভিনেত্রী শ্রীদেবীর মেয়েকে মনে করেন। কিন্তু না। অভিষেকের প্রথম স্ত্রী দাবি করা এ জাহ্নবী অন্যজন, এক ভারতীয় মডেল। 

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, জাহ্নবী একাধিক সিনেমায় অভিনয় করলেও তেমন জনপ্রিয়তা পাননি বলিউডে। বেশিভাগ সিনেমাতেই তিনি অভিনয় করেছিলেন পার্শ্ব চরিত্রে। জানা গেছে, ২০০৫ সালে বলিউড সিনেমা ‘দাস’-এ অভিনয় করার সময় জাহ্নবীর সঙ্গে সখ্যতা গড়ে ওঠে অভিষেকের। জাহ্নবীর দাবি, সিঁদুর পরিয়ে অভিষেক তাকে বিয়েও করেছিলেন।

২০০৭ সালে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ের দিন তাদের বিয়ে বন্ধও করে দিতে চেয়েছিলেন জাহ্নবী। কিন্তু অজানা কারণে হঠাৎই এরপর থেকে  জাহ্নবীকে আর কোথাও দেখা যায়নি। এদিকে, বিয়ের দিন এ বিষয়টি নিয়ে কোনো ঝামেলা না হলেও এতদিন পর অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদে জাহ্নবীর সে বিষয়টির কোনো সম্পর্ক রয়েছে কিনা- তাই ভাবছেন নেটিজেনরা। এদিকে এ তারকা দম্পতি নিজেদের বিচ্ছেদের বিষয়টি কোনোভাবেই মিডিয়ার প্রকাশ্যে আনতে চাচ্ছেন না। যে কারণে অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদের বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশায় নেটিজেন আর ভক্তরা!

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit