বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারতীয় নৌবাহিনীর জন্য ড্রোন তৈরি করল আদানি গ্রুপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনীর জন্য ড্রোন তৈরি করল দেশটির আলোচিত শিল্প গোষ্ঠী আদানি গ্রুপ। এর নাম ‘দৃষ্টি-১০’ স্টারলাইনার আনম্যানড এরিয়াল ভেহিকেল। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের তৈরিকৃত এই ড্রোন নজরদারি ও একটানা ৩৬ ঘণ্টা উড়ে সক্ষম। উড়ন্ত যানটি ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী, যা দেশীয়ভাবে তৈরি আদানি গ্রুপের প্রথম ড্রোন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দেশটির হায়দরাবাদে এক অনুষ্ঠানে ড্রোনটি উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সঙ্গে ছিলেন বাহিনীর ৭৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা।

আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস জানায়, তথ্য সংগ্রহ, নজরদারি ও পরিদর্শনে কাজ করবে অত্যাধুনিক ড্রোনটি, যা টানা ৩৬ ঘণ্টা উড়তে সক্ষম, বইতে পারবে ৪৫০ কিলোগ্রাম ওজন। ন্যাটোর স্ট্যান্যাগ ৪৬৭১ সনদ থাকা একমাত্র সামরিক ড্রোন এটি, যা যেকোনও আবহাওয়ায় উড়তে সক্ষম।

গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহলকে একত্রে বলা হয় আইএসআর। দৃষ্টি ১০ এর সেই সক্ষমতা প্রসঙ্গে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হরি কুমার বলেন, “এটি একটি দুর্দান্ত মুহূর্ত। আইএসআর প্রযুক্তি ও জলপথে আধিপত্য বিস্তারে ভারত যে আত্মনির্ভরতার পথে হাঁটছে, সে ক্ষেত্রেও এ ড্রোন একটি যুগান্তকারী পদক্ষেপ।”

অনুষ্ঠানে উপস্থিত সামরিক আকাশ পরিবহনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অজয় সুরি জানান, বর্তমান সময়ে স্যাটেলাইট সংযোগ থাকা ড্রোনের যে চাহিদা আছে, সেটি পূরণ করবে দৃষ্টি ১০ স্টারলাইনার। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit