সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

টুম্পা পাল এর কবিতাঃ ভুলিনি প্রিয়

টুম্পা পাল পশ্চিমবঙ্গ, ভারত।
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৬ Time View

 ভুলিনি প্রিয়

—————-

ভুলিনি প্রিয় আর ভুলবো না কখনো
যতদিন পাঁজর ঘেরা টকটকে লাল হৃদপিণ্ডটা অক্সিজেন ও কার্বন-ডাই-অক্সাইড কে আলাদা করতে পারবে।

যতদিন ধমনী, শিরা-উপশিরায় রক্ত নদী বইবে,
যতদিন স্নায়ুতন্ত্র মস্তিষ্কের সাথে নিরবিচ্ছিন্ন সংযোগ রাখবে, ভুলবো না।

ভুলবো না, আমার বিষ ঢালা নীল আকাশে তুমি ছিলে উড়ন্ত রঙিন ঘুড়ি যাকে অপলক বিভোর হয়ে চেয়ে দেখতে দেখতে হঠাৎই হারিয়ে ফেলেছি,
হয়তো গুটোনো সুতোয় ফিরেছো ঘরে
হয়তো বা সুতো কাটা হয়ে হয়েছে ছন্নছাড়া,
আমি তোমার বিযোগ যন্ত্রনায় নিঃস্ব হইনি
তখনও পূর্ণ ছিলাম আজও পূর্ণ।

ব্যবধান শুধু এইটুকু তখন ছিলাম তোমার প্রীতিতে
পূর্ণ আজ তোমার স্মৃতিতে।

 

কবি পরিচিতিঃ টুম্পা পাল পশ্চিমবঙ্গ, ভারতের একজন কাব্য প্রিয় মানুষ। রবীন্দ্রভারতী থেকে এমএ (বিষয় :এডুকেশন) পাশ করেছেন। পেশায় একজন গৃহবধূ। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবকিছুই লিখে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখনী ব্যাপক পাঠক প্রিয়।

 

 

কিউএনবি/নাহিদা/১০.০১.২০২৪/রাত ১০.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit