শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ভাবনার ‘কাজের মেয়ে’, আসছে বইমেলায়

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : অভিনয় ছাড়াও নাচ, ছবি আঁকা নিয়েও ব্যস্ততা রয়েছে তার। এখানেই শেষ নয়, লেখালেখি করেন আশনা হাবিব ভাবনা।

ইতোমধ্যেই ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এগুলো হলো উপন্যাস ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ এবং কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’।

এরই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই ‘কাজের মেয়ে’ নিয়ে হাজির হতে যাচ্ছেন ভাবনা। বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। উপন্যাসটি প্রকাশ হবে কিংবদন্তী পাবলিকেশন থেকে। বইটির প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান সোহেল। ভাবনার কথায়, ‘প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়, আমার শিল্পের হাত কেঁড়ে নেয় আছে সাধ্য…! আমার উপন্যাস ‘কাজের মেয়ে’ আসছে এই বইমেলায়।

এদিকে, ভাবনা ‘এক্সকিউজ মি’ নামের নতুন সিনেমায় কাজ করেছেন। এটি নির্মাণ করতে যাচ্ছেন নাট্য নির্মাতা রায়হান খান। যেখানে ভাবনার বিপরীতে দেখা যাবে জিয়াউল রোশানকে। এছাড়াও বাবা নির্মাতা হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনের আলেচিত উপন্যাস অবলম্বনে।  

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit