সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

প্রচলিত আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদ: ইসলাম কী বলে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : উপমহাদেশের প্রচলিত আদালতে কোন অমুসলিম বিচারক কোনো মুসলিম দম্পতির মাঝে বিচ্ছেদের রায় দিলে তা শরীয়তের দৃষ্টিতে কার্যকর হবে না। অনুরূপভাবে ধর্মনিরপেক্ষ আইন ব্যবস্থার অধীনে কোন মুসলিম বিচারক যদি বিচ্ছেদের রায় দেন এবং তা সনাতন ও স্বীকৃত ইসলামি আইন অনুসারে না হয়ে থাকে তাহলেও সেই রায় শরীয়তের দৃষ্টিতে কার্যকর হবে না। 

এমনকি স্বামী তালাক না দিলেও ইসলামি আইন অনুসারে তাদের সাংসারিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এছাড়া এসব অঞ্চলের স্থানীয় পঞ্চায়েত বা সমাজ যদি বিজ্ঞ আলেম সমন্বয়ে গঠিত হয় কিংবা কোন এলাকার মানুষজন যদি মুসলিম পারিবারিক সমস্যাসমূহ নিষ্পত্তির জন্য দক্ষ অভিজ্ঞ আলেমদের স্মরণাপন্ন হয় এবং মসজিদে, মাদ্রাসায় বা অন্য কোথাও অস্থায়ী আদালতের ঘোষণা দিয়ে সেই সমস্যার উপযুক্ত শরঈ সমাধান পেশ করা হয় তাহলে তা (ইসলামি আইন অনুসারে) ইসলামি আদালতের রায়ের মতোই কার্যকর হবে। 

আমাদের জানামতে, ইংল্যান্ডসহ বহির্বিশ্বের বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে এভাবে মুসলমানদের নানা রকম ধর্মীয় সমস্যার সমাধান করা হয় নিয়মিত। 

তথ্যসূত্র— রদ্দুল মুহতার-৮/১২৬, ফতওয়ায়ে শামী-৮/২৩, তাবয়ীনুল হাকাইক-৫/১১৮, ফতওয়ায়ে কাসেমীয়া-১৪/১১৪
 

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit