মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ-রাজশাহী মহাসড়কে নওগাঁর মান্দা উপজেলার সাবাই এলাকায় ড্রামট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।স্থানীয়রা জানান, রাতে শ্রমিকবাহী একটি পিকআপ রাজশাহীর দিকে যাচ্ছিলো।

পথে সাবাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।  আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরো দুজনের মৃত্যু হয়। ভারি কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছে।

মান্দা থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক কাজী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ও দূর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করেছে পুলিশ। হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে বলেও জানান ওসি।

 

 

কিউএনবি/অনিমা/১০ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit