শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

নির্বাচনে হারায় ট্রলের শিকার মাহি, জানালেন কড়া জবাব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : সোমবার (৮ জানুয়ারি) রাতে ফেসবুক লাইভে আসেন মাহি। ৫ মিনিট ৪৮ সেকেন্ডের ওই লাইভে মাহি বলেন, নির্বাচনে হেরে মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তবে আমার ক্ষেত্রে মন ওতো খারাপ হয়নি। কারণ নেগেটিভ বিষয়ে ভেবে আমি মানসিকভাবে প্রস্তুত থাকতে জানি। এরপরই মাহি বলেন, রাজশাহী-১ আসনে যিনি নতুন নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন, গত ১৫ বছরে তিনি কোনো উন্নয়নমূলক কাজ করেননি। তাই আগামী পাঁচ বছরে যেন তিনি সেসব উন্নয়ন করেন।

এসময় মাহি বলেন, নির্বাচিত প্রার্থী শুধুমাত্র নৌকা প্রতীকটির কারণে জয়ী হয়েছেন। সে প্রতীক না পেলে তিনি কখনও নির্বাচনে জয়ী হতেন না। কারণ তার জনপ্রিয়তা শূন্য। মাহি আরও বলেন, আমি রাজনীতির মাঠ ছাড়িনি। তাই পাঁচ বছরের জন্য পাওয়া সুপ্রিম পাওয়ার কাজে লাগান। এমন কিছু করুন, যেন মানুষের মনে জায়গা করতে পারেন। আর এসময় আমার  কর্মী-সমর্থকদেরও ডিস্টার্ব করবেন না।

এর আগে সংবাদমাধ্যমে সমালোচক ও ট্রলকারীদেরও কড়া জবাব দিতে দেখা গেছে মাহিকে। নির্বাচনে হারার পর এ বিষয়ে মাহির কাছে জানতে চাওয়া হলে মাহি বলেন, সোশ্যাল মিডিয়ায় ট্রল বা সমালোচনা আমার জীবনে নতুন নয়। আর মেয়ে হয়ে নির্বাচন করাটা কঠিন। তাই না বুঝে আমাকে ট্রল বা সমালোচনা করবেন না। এটা বন্ধ করুন, প্লিজ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit