মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

চতুর্থ রাউন্ডেই ম্যানসিটির প্রতিপক্ষ টটেনহ্যাম, চেলসির কঠিন চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : এফএ কাপের চতুর্থ রাউন্ডেই মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যাম হটস্পার। ফলে শক্তিশালী একটি দলের যাত্রা এই রাউন্ডেই থামছে। কঠিন প্রতিপক্ষ পেয়েছে চেলসিও। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে এবারের লিগের চমক অ্যাস্টন ভিলাকে।

এবারের লিগে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে চেলসি। তবে সহজ প্রতিপক্ষ পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতরাতে উইগান অ্যাথলেটিককে হারানো রেড ডেভিলরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউপোর্ট কাউন্টি কিংবা ইস্টলেইগের মধ্যে যে কোনো এক দলকে। লিভারপুলও পাচ্ছে সহজ প্রতিপক্ষ। নরউইচ সিটি ও ব্রিস্টল রোভার্সের মধ্যকার ম্যাচে বিজয়ী দলকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে অলরেডরা।

গত মৌসুমে লিগে দাপট দেখানো নিউক্যাসল ইউনাইটেড চলতি মৌসুমে খুব একটা ছন্দে নেই। কাপেও তারা কঠিন প্রতিপক্ষ পাচ্ছে। ফুলহ্যামের বিপক্ষে লড়বে ম্যাগপাইরা। অন্যদিকে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে ব্রাইটন।

এছাড়াও যারা মুখোমুখি হবে-

ওয়াটফোর্ড বনাম সাউদাম্পটন
ব্লাকবার্ন বনাম রেক্সহ্যাম
বোর্নমাউথ বনাম সোয়েনসা 
ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়ন বনাম ব্রেন্টফোর্ড/উলভারহ্যাম্পটন
ওয়েস্টহ্যাম/ব্রিস্টল সিটি বনাম নোটিংহ্যাম ফরেস্ট/ব্লাকপুল
লেস্টার সিটি বনাম হালসিটি/বার্মিংহাম
শেফিল্ড ওয়েডনেসডে বনাম কভেন্ট্রি
ইপসউইচ বনাম ম্যাডিস্টন ইউনাইটেড
লিডস বনাম প্লাইমাউথ

ক্রিস্টাল প্যালেস/এভারটন বনাম লুটন/বোল্টন

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit