শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

শেষ ষোলোয় রিয়ালের প্রতিপক্ষ আতলেতিকো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে স্পেন ক্লাব ফুটবলের কাপ প্রতিযোগিতার টুর্নামেন্ট কোপা দেল রের শেষ-৩২ এর খেলা। সেখানে শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। কোয়ার্টার-ফাইনালে ওঠার লরাইয়ে তৃতীয় সারির দল ইউনিয়স্তাসের বিপক্ষে খেলবে টুর্নামেন্টটির ইতিহাসের রেকর্ড ৩১ বারের চ্যাম্পিয়নরা।

মাঠের সময়টা বেশ ভালোই কাটছে রিয়ালের। লা লিগার লিগ টেবিলে আছে শীর্ষে। সেখানে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলে কেবল একটিতে হেরেছে কার্লো আনচেলত্তির দল। সেই এই আতলেতিকোর বিপক্ষেই। সেপ্টেম্বরে তাদের মাঠে ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এবার ফের তাদের সামনে নগর প্রতিদ্বন্দ্বীরা। আগামী ১৯ জানুয়ারি কোপা দেল রের শেষ ষোলোতে লড়বে তারা। এদিকে, স্প্যানিশ সুপার কাপের সেমিতে লড়বে আতলেটিকো-রিয়াল। এতে আতলেতিকোকে নিয়ে একটি বাড়তিই ভাবতে হচ্ছে বেলিংহাম-মদ্রিচদের।

মাদ্রিদে গতকাল (সোমবার) ড্র অনুষ্ঠিত হয় কোপা দেল রের শেষ ষোলোর ড্র। লা লিগায় এবারের মৌসুমে একের পর এক চমক দেখানো জিরোনা কোপা দেল রেতে শেষ আটে পৌঁছানোর লড়াইয়ে খেলবে লা লিগার। আরেক দল রায়ো ভাইয়েকানোর বিপক্ষে।

গেতাফে-সেভিয়া

আতলেতিক বিলবাও-আলাভেস

তেনেরিফে-মায়োর্কা

ওসাসুনা-রিয়াল সোসিয়েদাদ

ইউনিয়স্তাস-বার্সেলোনা

ভ্যালেন্সিয়া-সেলতা ভিগো

জিরোনা-রায়ো ভাইয়েকানো

আতলেতিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit