শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলার ভাসান্যদম,বগাচতর, গুলশাখালী এই তিনটি ইউনিয়নের সাধারণের মানুষের প্রতিনিয়ত বন্যহাতির সাথে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে। এই মানুষ হাতির দ্বন্ধে প্রায় প্রতি বছরই কাউকে না কাউকে বন্যহাতির আক্রমণে প্রাণ হারাতে হচ্ছে। আজও (সোমবার) ভাসান্যাদম ইউনিয়নে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা হাতির আকমণে নির্মমভাবে মারা গেছে। (ইন্না-লিল্লাহী ওইন্না ইলাইহির রাজিউন)

সোমবার (০৮ জানুয়ারি ২০২৪) বিকাল আনুমানিক ৪ টার সময় ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন মাহি তারা বেগম। স্থানীয় অধিবাসিরা ও ভাসান্যদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী জানান, মাহি তারা বেগম ভাসান্যদম ইউনিয়নের মো: আইচ্ছা মিয়ার স্ত্রী।  তিনি জানান, প্রতিদিনের মত আজকেও বাড়ি থেকে কিছুটা দুর থেকে নিজেদের গৃহপালিত গরু আনতে যায়। এসময় প্রতিমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে জাগায় প্রাণ হারান মাহি তারা বেগম।

লংগদু থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসান্যদম এলাকায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনানো হবে।

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit