রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

জনতার ভালোবাসায় সিক্ত হলেন এমপি ইয়াকুব আলী

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী জনতার ভালোবাসায় সিক্ত হলেন। সোমবার দুপুরে তিনি নিজ পৈত্রিক বাড়ি আগরহাটিতে আসলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জনতার উদ্দেশ্যে এস এম ইয়াকুব আলী বলেন, জনগণের ভালোবাসায় আমি সিক্ত হলাম।

তিনি বলেন, আপনারা সমর্থন(ভোট) করে আমাকে যেভাবে ভালোবাসায় সিক্ত করলেন আমি চিরদিন ঋনি থাকবো। আমি আপনাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো। সংক্ষিপ্ত আলোচনা সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, নেহালপুর ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit