বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ  সার্ককে পুনরুজ্জীবিত করতে নেপালের সহায়তা চান স্থানীয় সরকার মন্ত্রী বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ৫ সন্ত্রাসী মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের

খাগড়াছড়ি ২৯৮আসনে হ্যাটট্রিক করলেন -কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি ২৯৮ আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থীকে ১০ হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি এ জয় লাভ করেন।
রবিবার (৭ জানুয়ারি)রাতে ২৯৮ খাগড়াছড়ি  সংসদীয় আসনের  জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এ ফলাফল ঘোষনা করেন। খাগড়াছড়ি সংসদীয় আসনে ভোট পড়েছে ৪৯.৯৮ শতাংশ। খাগড়াছড়ি ২৯৮ আসনে  ১৯৬ ভোটকেন্দ্রের সবগুলোর ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকের কুজেন্দ্র লাল ত্রিপুরা পেয়েছেন ২লাখ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মিথিয়া রোয়াজা পেয়েছেন ১০ হাজার ৯৩৮ ভোট  এছাড়া তৃণমূল প্রার্থী উশ্যৈপ্রু মারমা (সোনালী আঁশ) ৯ হাজার ৫২৬ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো মোস্তফা (আম প্রতীক) ৮ হাজার ৪৫৬ ভোট পেয়েছেন।
এ আসনে ১৯৬টি ভোট কেন্দ্রে ৫ লাখ ১৫ হাজার ৪শ ১৯ জন। নারী ভোটার ২ লাখ ৫৩হাজার ২‘শ ৮৫জন ও পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২জন। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন তিনি ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit