শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

কানাডার প্রধানমন্ত্রীর বিমানে আবারও যান্ত্রিক ত্রুটি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ ভারতের গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। সফর শেষে যখন দেশে ফিরবেন, তখন দেখা গেল, তার বহনকারী বিমানটি বিকল। তাতে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি।

এর ফলে তিনি ভারতে আটকে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। উপায় না পেয়ে একদিন বেশি থাকতে হয়েছিল তাকে। অবশেষে তাকে দেশে ফেরাতে কানাডা থেকে অন্য একটি বিমান পাঠানো হয়। সেই বিমানে করে দেশে ফেরেন ট্রুডো। চার মাসের মাথায় আবারও সেই একই ধরনের ঘটনার মুখোমুখী হলেন কানাডার এই তরুণ রাজনীতিক। এবার তিনি জামাইকা গিয়েছিলেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে।
 
স্থানীয় সংবাদমাধ্যম সিবিসির রিপোর্ট বলছে, চলতি সপ্তাহে বিচ্ছেদ হওয়া স্ত্রী সোফি গ্রেগরির সঙ্গে তিনি জামাইকা গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তার বিমানে সমস্যা দেখা দেয়। এরপর দ্বিতীয় একটা বিমান পাঠানো হয়।দুটি বিমানই রয়াল কানাডিয়ান এয়ারফোর্সের। দ্বিতীয় বিমানে করে মূলত প্রথম বিমানটি মেরামতের জন্য একটা টেকনিশিয়ান টিম গিয়েছিল। বিমান মেরামত হওয়ার পর সেই বিমানে করে দেশে ফেরে ট্রুডো পরিবার।
 
এদিকে ন্যাশানাল পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, জাস্টিন ট্রুডো আগেই জানান যে, এই সফরের পুরো খরচটাই তিনি ব্যক্তিগতভাবে করছেন। কিন্তু পরে বলা হয়, এটা পারিবারিক বন্ধুদের সৌজন্যে করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit