বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

খাগড়াছড়িতে জাল ভোট দিতে গিয়ে চার যুবকের কারাদন্ড

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছদ্মবেশে জাল ভোট দিতে আসা চারজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছান।রবিবার ৭ জানুয়ারী  বেলা পৌনে বারটার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিন) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।কারাদন্ডপ্রাপ্ত চার যুবক হলেন- উপজেলার ১নং লোগাং ইউপির ফাতেমানগর গ্রামের মো: সাগরের ছেলে শওকত (১৯), আবদুল হকের ছেলে জহির হাসান (১৮), মৃত ইয়াকুব আলী ছেলে হালিম (২০) ও মৃত শাহজাহানের ছেলে কুল মিয়া। 

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ বলেন, সকালে ছদ্মবেশে ভোট কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অপরাধে চার যুবককে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।পরে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। এ সময় বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাফরুল্লাহ উপস্থিত ছিলেন। পরে দন্ড প্রাপ্ত চার যুবককে পানছড়ি থানায় পাঠানো হয়।পানছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতরা পুলিশ হেফাজতে রয়েছে।

কিউএনবি/অনিমা/০৭ জানুয়ারী ২০২৪/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit