শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

দুর্গাপুরে চা-দোকানির ঝুলন্ত লাশ উদ্ধার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নিজ ঘর থেকে দুদু মিয়া (৩০) নামে এক চা-দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌর শহরের চর মোক্তারপাড়া এলাকার তাঁর নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত চা-দোকানি দুদু মিয়া ওই এলাকার মৃত দুখু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে দুদু মিয়া তার দোকানে যায়। তখন সে স্বাভাবিক ছিল। বিকেলে তার নিজ ঘরে আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দুদু মিয়ার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছলিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit