সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

গাজার ফিলিস্তিনিদের আফ্রিকায় পাঠাতে চায় ইসরাইল

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ৭ অক্টোবর নতুন করে সংঘাত শুরুর পর ইসরাইলের হামলা থেকে বাচতে গাজার ২৩ লাখ অধিবাসীর বেশিরভাগই তাদের ঘরবাড়ি ও ভিটেমাটি ছেড়ে পালিয়েছে। উদ্বাস্তু হয়ে তারা এখন বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে অস্থায়ী শিবিরে তাঁবু টানিয়ে রয়েছে।

এসব উদ্বাস্তুকে এবার গাজা থেকেই তাড়ানোর ষড়যন্ত্রে নেমেছে ইসরাইল। অবশ্য সংঘাত শুরু হওয়ার পর থেকেই গাজাবাসীকে জর্ডান ও মিশরের সিনাই মরুভূমিতে চলে যাওয়ার কথা বলছেন দেশটির কর্মকর্তারা এবং এটাকে তারা ‘স্বেচ্ছা পুনর্বাসন’ হিসেবে অভিহিত করছেন। তবে ইসরাইলি নেতাদের এমন বক্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে মিশর ও জর্ডান।
তবে গাজাবাসীকে তাদের স্বদেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র থামায়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটার জানিয়েছে, এ ব্যাপারে কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরাইলি কর্মকর্তারা। এর মধ্যে বিশেষ করে কঙ্গোর সঙ্গে জোর আলোচনা চলছে।
 
টাইমস অব ইসরাইলের মতে, গাজার লাখ লাখ বাসিন্দাকে কঙ্গো আশ্রয় দেবে কিনা সে ব্যাপারে দেশটির কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধকালীন সরকার গোপনে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইসরাইল বলেছে, ‘গাজার অধিবাসীদের অভিবাসী হিসেবে জায়গা দিতে রাজি হবে। এবং অন্যান্য দেশের সাথেও আলোচনা করছি।’
 
মিডল ইস্ট মনিটরের মতে, গত সোমবার (১ জানুয়ারি) নিজ দল লিকুদ পার্টির একটি অংশের সাথে এক বৈঠককালে নেতানিয়াহু ঘোষণা দিয়ে জানান, গাজার অধিবাসীদের অন্যান্য দেশে পাঠানোর ব্যবস্থা করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের কাজ হলো সেসব খুঁজে বের করা যারা গাজাবাসীকে আশ্রয় দিতে রাজি হয়। আমরা এ ব্যাপারে কাজ করছি।’
 
ইসরাইলি পার্লামেন্ট সদস্য ড্যানি ডানোন সম্প্রতি দাবি করেছেন, ‘সারাবিশ্বই গাজাবাসীর ‘স্বেচ্ছা অভিবাসন’র সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।’ বৈঠকে নেতানিয়াহুও একই কথা উল্লেখ করেন। তবে তিনি স্বীকার করেন যে, গাজাবাসীকে আশ্রয় দিতে রাজি হবে এমন দেশ খুঁজে বের করা বেশ চ্যালেঞ্জের। তবে এরপরও চেষ্টা চালিয়ে যাবেন বলে জোর দেন তিনি।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট মতে, নেতানিয়াহু ছাড়াও ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির গাজার ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করতে দৌঁড়ঝাপ করছেন। এ ব্যাপারে মাঝে মাঝেই বক্তব্য ও বিবৃতি দিযে যাচ্ছেন।
 
ইসরাইলি কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে গেলেও গাজাবাসীর উৎখাতের চিন্তার ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও উগ্রপন্থি দুই মন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও ইতামার বেন গভিরের বক্তব্যের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জার্মানি।
 
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন, ‘গাজা ফিলিস্তিনের ভূখণ্ড এবং এটা তাদেরই থাকবে।’ মার্কিন পররাষ্ট্র দফতর ইসরাইলি নেতাদের বক্তব্যের সমালোচনা করে বলেছে, বেজালেল ও বেন গভিরের বক্তব্য ‘উসকানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন।’
অপরদিকে ফ্রান্স বলেছে, ফিলিস্তিনিদের অন্যত্র সরানোর কথা বলে উগ্রপন্থি ইতামার বেন গিভির উত্তেজনা উস্কে দিচ্ছেন। দেশটি আরও বলেছে, জোরপূর্বক নাগরিকদের অন্যত্র স্থানান্তরিত করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। ফিলিস্তিনিরা কোথায় থাকবে এবং তাদের ভবিষ্যৎ কেমন হবে সেটি একমাত্র তারাই নির্ধারণ করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit