সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ইউপি চেয়ারম্যানের ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View
নওগাঁ প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদার এমপি এর ভাগ্নে সাঈদ হাসান (শাকিল) তরফদার (৩৫) কে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা জরিমানা হয়েছে। তিনি মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান। শুক্রবার রাত ১১ টার দিকে মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন।

জানা গেছে- উপজেলার অলঙ্কাপুর গ্রামে রাত ১১ টার দিকে মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান (শাকিল) তরফদার একটি প্রাইভেট কার নিয়ে যান। এসময় ভোটারদের সাথে কথা বলছিলেন। মানুষের সংখ্যা বাড়তে থাকলে উত্তোজনা শুরু হয়। এসময় কিছু টাকা খড়ের গাদার পাশে পড়েছিল। পরে তাকে জনতার তোপের মুখে পরতে হয়। পরে পুলিশ প্রশাসন সহ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান।

সহকারি কমিশনার রিফাত আরা বলেন- সাঈদ হাসান ওই এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিল। এমন অবস্থায় তাকে জনগনের তোপের মুখে পরতে হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। তবে ভ্রাম্যমান আদালত পরিচালনার জন্য কিছু প্রমান লাগে যা ওই সময় স্থানীয় জনগনের কাছে ছিলনা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে তাকে নির্বাচন আচরণ বিধিমালা-২০০৮ এর আইন অনুযায়ি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit