আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমারে আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৫ জানুয়ারী) বিকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালায় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম (বিপিএএ)।এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কর্মকর্তা কল্পনা রানী দাস এর সভাপতিত্বে প্রশিক্ষক রুবেল ইসলাম এর সঞ্চালনায় কোম্পানী কমান্ডার আব্দুল হালিম, সহকারী কমান্ডার আব্দুস সালাম, পৌর ওয়ার্ড দলনেতা সানোয়ার রহমান, দলনেতা মশিয়ার রহমান, শারমিন আক্তার, রাকিব ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা কর্মকর্তা কল্পনা রানী দাস জানান, ডোমার উপজেলায় ৭০ টি ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি’র ৮শত ৪০ জন সদস্য মাঠে দ্বায়িত্ব পালন করবে। এ ছাড়াও নির্বাহী ম্যাজিষ্ট্রেককে সাথে নিয়ে আনসার ব্যাটলিয়ান স্টাইকিং ফোর্স বিশেষ ভুমিকা পালন করবে।
কিউএনবি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৬