সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

ডেস্কনিউজঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শুক্রবার বিকালে ভার্চুয়ালি এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিকেল ৫টা ১০ মিনিট ভার্চুয়ালি এই বৈঠকটি শুরু হয়ে ৬টা ৪৫ মিনিট শেষ হয়। প্রায় দেড় ঘণ্টা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

তিনি জানান, বৈঠকে ১০ সদস্যের কমনওয়েলথ দলের নেতৃত্ব দেন জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরিতি ব্রুস গোল্ডিং। অন্যদিকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

কিউএনবি/বিপুল /০৫.০১.২০২৪/ রাত ১১.০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit