বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ইরানে হামলাকারীরা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এজেন্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) বুধবার ইরানে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘আইএসআইএস সন্ত্রাসীরা কেবল আমেরিকা ও ইসরায়েলের এজেন্ট হিসাবে কাজ করেছে।’

সালামি বলেন, ঘৃণ্য ইহুদিবাদী সরকার ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। প্রতিদিন ফিলিস্তিনিদের হাতে ২০ জন ইহুদিবাদী সেনা নিহত হচ্ছে। 

ইরাকে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির স্মরণে বুধবার কেরমান শহরে একটি স্মৃতিসৌধে বোমা হামলায় প্রায় ১০০ জন নিহত হন। ইসলামিক স্টেট (আইএস) বৃহস্পতিবার জানিয়েছে, তাদের দুই সদস্য দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরের কবরস্থানে জড়ো হওয়া জনতার মধ্যে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়েছে।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, আমাদের শত্রুরা ইরানের শক্তি দেখতে পায় এবং পুরো বিশ্ব ইরানের শক্তি ও সামর্থ্য সম্পর্কে জানে। পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বাহিনী স্থান এবং সময় নির্ধারণ করবে। 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit