রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ

মনে-প্রাণে আ.লীগ ধারণ করি, সংরক্ষিত আসনের মনোনয়ন চাই: অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ Time View

বিনোদন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার ভোটে লড়ছেন তিনজন তারকা। তারা হলেন- ফেরদৌস আহমেদ, ডলি সায়ন্তনী ও মাহিয়া মাহি। তবে ঢালিউডের আরেক আলোচিত মুখ অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি ফেরদৌসদের মতো হাটে, মাঠে, ঘাটে ছুটে সংসদে বসতে চান না। তার লক্ষ্য সংরক্ষিত মহিলা আসন। যেটিতে বসতে ভোটের বেগ পেতে হয় না, দরকার শুধু দল প্রধানের সম্মতি।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফেরদৌসের প্রচারণায় অংশ নিয়ে এমনটাই জানালেন অপু বিশ্বাস।

নায়িকা বলেন, আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। পাইনি তখন। এবারো মনোনয়ন নিতে চাই।

তিনি বলেন, সবাই জানেন, আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই।

তিনি আরও বলেন, সংসদের সংরক্ষিত আসনে বসে নারীদের নিয়ে কাজ করতে চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। 

 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit