রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

এবার দক্ষিণী সিনেমায় কারিনা কাপুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউডের তুলনায় দক্ষিণ ভারতীয় সিনেমার বাজার রমরমা। বলিউডের তারকারা এখন সেখানে গিয়ে কাজ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে কারিনা কাপুরের নাম।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার দক্ষিণী সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। ‘টক্সিক’ শিরোনামে দক্ষিণী সিনেমায় তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’-এর গল্পে উঠে আসবে গোয়ার ড্রাগ মাফিয়াদের কেন্দ্র করে। অ্যাকশন থ্রিলার সিনেমাটি মূলত কন্নড় হলেও একাধিক ভাষায় মুক্তি পাবে এটি। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, সিনেমাটি বেশ বড় বাজেটে নির্মিত হবে। ইতিমধ্যে সিনেমাটির জন্য যশ প্রস্তুতি শুরু করে দিয়েছেন, নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি।

সম্প্রতি যশ তার এক্সে (টুইটার) সিনেমাটির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘তুমি যাকে খুঁজছো, সে-ই তোমাকে খুঁজছে।’ তবে যশের সেই পোস্টে কারিনার নাম উল্লেখ ছিল না। এমনকি ‘টক্সিক’-এর নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নারী চরিত্রের কথা উল্লেখও করেননি। 

সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো কফি উইথ করণে এসে যশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন কারিনা। তার মুখে হঠাৎ যশের প্রশংসা শুনে অবাক হয়েছিলেন বন্ধু করণও। পরে বোঝা যায়, তখন থেকেই আসলে ‘টক্সিক’-এ কাজ করার কথা চলছিল অভিনেত্রীর।

প্রসঙ্গত, এই মুহূর্তে কারিনার ‘বার্কিংহাম মার্ডারস’ রয়েছে মুক্তির অপেক্ষায়। টাবু, কৃতী শ্যাননদের সঙ্গে ‘ক্রু’-এর কাজও রয়েছে কারিনার হাতে। তবে শোনা যাচ্ছে, কারিনা-যশের ‘টক্সিক’ ২০২৪ নয়, ২০২৫-এ মুক্তি পেতে পারে।

 

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit