রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বগুড়ার শেরপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৪২ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও এতিম অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে মাঝে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখা।৪ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়ায় অবস্থিত শেরপুর জামিয়া কারীমিয়া মাদরাসায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখার ম্যানেজার, এ.এস.এম. রবিউল ইসলাম (এসপিও), অপারেশন ম্যানেজার, মোঃ আল ইমরান, (এসপিও), বিনিয়োগ ইনচার্জ, মোঃ সৈকত হাসান।আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ, অত্র মাদরাসার জমিদাতা, কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মাদ গোলাম মোস্তফা (গোল্ডেন), মাদ্রাসা কমিটির সদস্য মুহাম্মাদ রজব আলীসহ আরো অনেকে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শেরপুর শাখার ম্যানেজার, এ.এস.এম. রবিউল ইসলাম তার বক্তৃতায় বলেন, পৌষ মাসের কনকনে ঠাণ্ডা বাতাসের দাপটে শীত সবাইকে জেঁকে ধরেছে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে অসহায় এতিম শিশু শিক্ষার্থীদের। এরফলে, ব্যাঘাত ঘটে তাদের পড়ালেখায়। শীতার্ত এসব অসহায় ও এতিম শিশু শিক্ষার্থীদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়াল আল-আরাফা ইসলামী ব্যাংক। সেই সাথে তিনি এমন মানবিক কাজে এগিয়ে আসায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডিকে ধন্যবাদ জানান।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit