শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ডামি নির্বাচন বাতিলের দাবিতে ঢাবির শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২০৭ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : প্রহসনমূলক ডামি নির্বাচন বাতিল করে তত্বাবধায়ক সরকারের অধীনে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আয়োজনসহ ৪ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।৪ জানুয়ারী (২০২৪) বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি থেকে গণ-আন্দোলন গড়ে তোলার জন্য সারাদেশের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র ও মুক্তিকামী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘গণতন্ত্রের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে-১. আগামী ৭ জানুয়ারির প্রহসনমূলক পাতানো ডামি নির্বাচন বাতিল করে তত্বাবধায়ক সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।২. সকল দলের অংশগ্রহণে সংলাপ ও ঐক্যমতের ভিত্তিতে মহান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করে একটি টেকসই ও  সার্বজনীন গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে হবে।৩. সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করতে হবে।৪. নির্বাচনব্যবস্থা ও রাষ্ট্রের অন্যান্য সকল অনুষঙ্গের সাথে একাডেমিয়ার সম্পর্ক নিশ্চিত করতে হবে। 

আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরমানুল হক, টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের জালাল আহমেদ, প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতিমা, নূমান আহমাদ চৌধুরী (সাংবাদিকতা বিভাগ) ও সাকিবুর রনি (পদার্থবিজ্ঞান বিভাগ) প্রমুখ।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরমানুল হক বলছেন, আমরা এসব দাবিতে মৌন মানববন্ধন, নীরব পদযাত্রা করেছি। আমরা মনে করি, দেশ ও জাতিকে এই অচলাবস্থা থেকে পরিত্রাণে গুরু দায়িত্বভার ছাত্রসমাজের কাঁধেই তুলে নিতে হবে।

কিউএনবি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit