শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী প্রার্থী করল পিপিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত করেছে পিপিপি। গত বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে পিপিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (সিইসি)। একই দিন লাহোরে বিলাওয়াল হাউসে সিইসির প্রতিনিধিরা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য দলের প্রচারণা নিয়ে আলোচনা করতে বৈঠক করেন।

এবারের নির্বাচনে বিলাওয়াল লাহোরের এনএ-১২৭ (আসন) থেকে লড়ছেন। সেখানে তিনি পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা শায়েস্তা পারভেজ মালিক এবং পিটিআই সমর্থিত এক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিইসি বৈঠকে দলের নির্বাচনি ইশতেহার নিয়েও আলোচনা হয়েছে, যাতে যুব ও নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আসিফ আলি জারদারি এবং বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বে সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছে দলের শীর্ষ নেতারা। পিপিপি সিইসিকে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ জানান বিলাওয়াল। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit