বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শার্শার ৭ ইউনিয়নে দিন ব্যাপী লিফলেট বিতরন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৮১ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : বিএনপি’র ডাকা ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে জনমত গড়ে তুলতে বৃহস্পতিবার সারা দিন শার্শা উপজেলার ৭টি ইউনিয়নে বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের নেতৃত্বে ভোট বর্জনে গনসংযোগ, পথ সভা, মিছিল ও লিফলেট বিতরন করা হয়েছে।

খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত নির্দেশনায় আবুল হাসান জহিরের নেতৃত্বে বৃহস্পতিবার সারাদিন শার্শা উপজেলার নিজামপুর, লক্ষনপুর, বাহাদুরপুর, বেনাপোল ,পুটখালী, বালুন্ডা বাজার, ও শার্শংা ইউনিয়নের নাভারনে এলাকায় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ নেতা কমিদের সাথে নিয়ে গনসংযোগ, পথ সভা, মিছিল ও লিফলেট বিতরনে অংশনেন।

এ সময় শার্শা উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহিরের সাথে শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনির, আব্দুল অহেদ, আব্দুর রউফ মন্টু, আলহাজ আব্দুস সালাম, আব্দুল কাদের খান, প্রভাষক মামুনুর রশিদ, মোঃ সোলাইমান হোসেন, কামরুজ্জামান, মনিরুজ্জামান রহমত,সফিকুল ইসলাম, জুলফিকার আলী জুলু, মোঃ দারদিস ইসলাম, শার্শা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন,নাভারন ডিগ্রি কলেজের আহবায়ক সাজেদুর রহমান সাজু,সহ বিএনপি, ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মিরা লিফলেট বিতরনে অংশনেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit