শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? আশুলিয়ায় মাদ্রাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন নেত্রকোনায় স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর আদালতে দারস্থ ও সংবাদ সম্মেলন শান্তা ইসলাম,- সুখবর দিলেন হামজা চৌধুরী চৌগাছায় এক কৃষকের পিয়ারা বাগান কেটে সাবাড়  “নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে তাণ্ডব, হাসপাতালে ৩” সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে- নবনিযুক্ত স্পিকার ব্যাট হাতে শক্ত অবস্থানে পাকিস্তান

আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২১৬ Time View

ডেস্ক নিউজ : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমি জনগণের জন্য কাজ করি। আমার জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম। আপনাদের পাশে থেকে আমার বাকি জীবন কাটাতে চাই। সুতরাং ৭ তারিখ ভোটের দিন ভোট দিতে আপনাদের যেতে হবে। 

বুধবার সন্ধ্যায় উপজেলার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আমার বিপক্ষে কোনো শক্ত প্রতিপক্ষ না থাকলেও আমাকে ভালোবাসে আপনাদের নৌকায় ভোট দিতে যেতে হবে। আজ যারা দেশের বাইরে থাকে, এই যে বঙ্গবন্ধু টানেল হয়েছে, তারা দেশে এলে কয়েক মিনিটে সাগরের নিচে দিয়ে গাড়িতে চড়ে বাড়ি আসবে। উন্নয়নের মেগাপ্রকল্পের জন্য এটা সম্ভব। 

তিনি বলেন, রায়পুর একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। আমার বাবা এই ইউনিয়নের মানুষকে অনেক ভালোবাসতেন। আমার বাবা বলতেন— এই ইউনিয়ন আমার দ্বিতীয় জন্মস্থান। এই ইউনিয়নের মানুষও আমার বাবাকে অনেক ভালোবাসতেন। আপনাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। 

রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান আমিন শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit