সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

মাটিরাঙ্গায় এসএসসি ৯২ গ্রুপের কম্বল বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়িতে মানিবক কর্মকান্ডের ধারাবাহিকতায় মাটিরাঙ্গায় দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছেন এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গার বন্ধুরা। এসএসসি ৯২ গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্য ৯২জন দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে এসব কম্বল বিতরণ করা হয়।এসময় এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মো. আব্দুল মালেক, মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া, গ্রুপের বন্ধু মো. খাদেমুল ইসলাম, রুবেল পাটোয়ারী, মো. তাজুল ইসলাম,  মো. রফিক উল্যাহ ও মো. আযাদ হোসেন উপস্থিত ছিলেন।
এসএসসি ৯২ গ্রুপের মাটিরাঙ্গা উপজেলা সমন্বয়ক মুজিবুর ররহমান ভুইয়া বলেন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে সহায়তার হাত বাড়ানো আমাদের সকলের দায়িত্ব। দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ আমাদের একটি মানবিক উদ্যোগ।পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে এসএসসি ৯২ গ্রুপের আরেক সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, শীতার্ত মানুষের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার  আহ্বান জানান। 

কিউএনবি/অনিমা/০৩ জানুয়ারী ২০২৪,/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit