শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

তাসকিনের অনেক আশা ছিল আইপিএলে খেলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৮০ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ২৯ মার্চ থেকে মাঠে গড়াবে ১৭তম আইপিএল। এই আসরে খেলার জন্য নিলামে বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম এসেছিল। তবে তাসকিন ও শরিফুলকে অনুমতি না দেওয়ায় তারা খেলতে পারবেন না। আর মুস্তাফিজ অনুমতি পাওয়ায় তাকে তাকে দলে ভিড়িয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। 

অনুমতি না পেয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেছেন, ‘এ নিয়ে তিনবার সুযোগ এলো, এবারও মিস হলো। এতে একটু খারাপ লাগে। কারণ খেলোয়াড় হিসেবে সকলেরই ইচ্ছা থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার। আমারও আশা ছিল। সেজন্য শুধু আইপিএল নয়, বিভিন্ন লিগ থেকেই অফার পাই।’
তাসকিন আরও বলেছেন, ‘বিভিন্ন কারণে বোর্ড ছাড়পত্র দিতে চায় না। এর মধ্যে জাতীয় দলের খেলা থাকে, ইনজুরির বিষয়ও থাকে। এবার হয়নি, তবে আশা নিয়ে আছি ভবিষ্যতে হবে। আইপিএলে খেলার জন্য বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছিল বিবেচনায় রাখবে। এ ধরনের লিগগুলো মিস করতে ভালো লাগে না।’

এর আগে তাসকিনকে অনুমতি না দেওয়ার বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, ‘কারণটা ইনজুরি। তাসকিন এখনও প্র্যাকটিস করছে। সে অলমোস্ট ফিট। আমাদের এই দুইজন (তাসকিন-শরিফুল) ইনজুরিপ্রবণ প্লেয়ার। শরিফুল ফিট থাকলেও তার ইনজুরির প্রবণতা আছে। আইপিএল খেলতে গেলে টানা খেলায় ইনজুরিতে পড়ার সম্ভাবনা আছে।’

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit