মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

ডিসিকে হুমকি, পবনের প্রার্থিতা বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২১৯ Time View

ডেস্ক নিউজ : ডিসি-এসপিকে তিন দিনের মধ্যে বদিল করে দেওয়ার হুমকি দেওয়া লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আরপিও ও আচরণ বিধি লংঘনের দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল কমিশন। আজই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি রিটার্নিং কর্মকর্তাকে দিতে যাচ্ছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে সোমবার মোহাম্মদ হাবিবুর রহমান পবনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুনে ইসি। ওই শুনানি বিকাল ৩টায় শুরু হলেও ২২ মিনিট পর হাজির হন প্রার্থী। ওইদিন শুনানি হলেও আজ রায় দিল কমিশন। লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে অভিযোগ তিনি গত শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানকে হোয়াটস অ্যাপে ফোন দিয়ে অকথ্য ও আপত্তিকর ভাষায় কথা বলেন। ডিসি ও এসপিকে তিন দিনের মধ্যে বদলি করার হুমকি দেন। ওই দিনই এ বিষয় জানিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠান সুরাইয়া জাহান। 

ওই প্রতিবেদনে এ প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার এ ধরনের আচরণ করার অভিযোগ আনেন। এ ঘটনায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না- তা জানতে চেয়ে মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে গতকাল সোমবার নির্বাচন কমিশনে তলব করা হয়। বিকাল ৩টায় শুনানি শুরুর কথা থাকলে এ প্রার্থী শুনানিকক্ষে নির্ধারিত সময়ের ২২ মিনিট পরে প্রবেশ করেন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তিনজন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit