মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

লক্ষ্মীপুরে নৌকার কর্মীদের হামলায় ঈগলের ৫ কর্মী আহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের নোয়াহাট নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- চরলরেঞ্চ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাকছুদুর রহমান বাবু (৪১), সাহেবের হাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহফুজুর রহমান (৪০) ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহমুদুল করিম সুমন (৪১)। বাকি দুজনের নাম জানা যায়নি।

ঘটনার পর মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন স্বতন্ত্র প্রার্থী ঈগলের আবদুল্লা আল মামুন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জানান, আমার পক্ষে নির্বাচনে সমর্থন করায় সোমবার রাতে তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। নৌকার সমর্থকরাই এই হামলা চালিয়েছে।

এদিকে হামলার শিকার আহত যুবলীগ নেতারা বলেন, আমরা ঈগল প্রতীকের কর্মী। উপজেলার নেয়াহাট নতুন বাজারে নৌকার কয়েকজন কর্মী ঈগল প্রতীক নিয়ে কটূক্তি করে। এর প্রতিবাদ করলে নৌকার কর্মী ইকবাল বাবু, মেহেরাজ ও সাগরসহ ১০ থেকে ১৫ লোক আমাদের উপর হামলা করে। খবর পেয়ে লোকজন গিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে আসার পথে নোয়াহাট ব্রিজের গোড়ায় পুনরায় জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে হামলার শিকার হই।

উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ হিরন জানান, স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার সমর্থক করায় আমাদের নেতাকর্মীদের উপর নৌকার কর্মীরা দুই দফা হামলা চালিয়েছে। হামলাকারীরা ৬টি মোটরসাইকেল ভাঙচুর করে। এসময় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর নৌকার কর্মীরা হামলা চালানোর খবর পেয়ে পুলিশের একটি ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাও সঙ্গে ছিলেন। আইন শৃঙ্খলা শান্ত রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit