বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার নেপালের ভূমিধস এলাকায় চীনের ড্রোন মোতায়েন

দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্তি সচিব) আবু আহমদ সিদ্দীকী এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছেন। শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাসে মেতে উঠে। স্কুল থেকে নতুন বই পেয়ে নতুন বইয়ের ঘ্রাণ নিয়ে হাসিমুখে বাসায় যায় তারা। শিক্ষকরা শিক্ষার্থীদের ভালো শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাদেরকে শিক্ষার মাধ্যমে ভালো মানুষ হিসেবে গড়ে তুলছেন। ছাত্র হিসেবে আমরা অকৃতজ্ঞ। আমরা শিক্ষকদেরকে তাদের প্রাপ্য সম্মান দিতে পারছি না। শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিতে পেরে শিক্ষকরা আজ গর্বিত। তিনি এ ধরনের সুন্দর একটি আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং অভিভাবকদের সচেতন হয়ে শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠানো জন্য আহবান জানান।

তিনি সোমবার (১লা জানুয়ারি) বই বিতরণ উৎসব ২০২৪ উপলক্ষে সিলেট নগরীর বন্দর বাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ সিলেট এর আয়োজনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৌসুমী মহারতœ এবং রীতা রানী তালাকদুর এর যৌথ সঞ্চালনায় বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল জুনায়েদ, জেলা শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার রুহুল আমিন, এডিপিইও মারুফ আহমদ চৌধুরী, ইউইও আব্দুল জলিল তালুকদার, এইউইও কাজী জাফর আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ছয়ফুল অমিন বাকের, দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার, শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস, বিপ্লব মোদক, বিভা মজুমদার, সুদীপ্ত দত্ত চৌধুরী, এসএমসি কানু লাল পাল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী নাসিম হোসেন নিহাত। গীতা পাঠ করেন কণিষ্ক দাস। এছাড়াও এসএমসি ও পিটিএ সদস্যবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ জানুয়ারী ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit