বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
অনুমতি ছাড়া হরমুজ অতিক্রমের চেষ্টা, দুটি জাহাজে হামলা চালাল ইরান ইরানে নতুন করে মার্কিন হামলা শুরু, হরমুজ বন্ধ ঘোষণা যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, ট্রাম্প বললেন—মূল্যস্ফীতি ভালোবাসি ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল সিরিয়া-লেবাননে ইসরায়েলের হামলা তুরস্কের জন্যও হুমকি: এরদোয়ান লাইসেন্স ছাড়াই বিমান চালালেন ১৭ বছর, অবশেষে গ্রেপ্তার পাইলট হরমুজের বিকল্পে ঐতিহাসিক হেজাজ রেলওয়ে সচলে তুরস্ক-সৌদি উদ্যোগ রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে বড় পদক্ষেপ, উৎসে কর কমছে ৬০ কৃষিপণ্যে বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

জাহ্নবীকে ‘সস্তা কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করণ জোহরের!

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

বিনোদন ডেস্ক : করণ জোহরের হাত ধরেই ‘ধড়ক’ দিয়ে বলিউডে অভিষেক ঘটেছিল শ্রীদেবীকন্যার। আর সেই তিনিই কিনা প্রকাশ্যে জাহ্নবীকে ‘সস্তা কিম কার্দাশিয়ান’ বলে ব্যঙ্গ করলেন! ট্রেন্ডি ভাষায় বলতে গেলে ট্রল করলেন।

বছরের প্রথম দিন সোমবার সকালে ‘কফি উইথ করণ’-এর নতুন প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা গেল এবার করণের কাউচে বোন খুশি কাপুরকে নিয়ে হাজির জাহ্নবী। সঞ্চালকের কথার জালে জড়িয়ে প্রেমিক শিখর পাহাড়ির কথাও বলে ফেললেন। শুধু তাই নয়, ভালোবেসে কী বলে ডাকেন বয়ফ্রেন্ডকে? সেটাও ফাঁস করে দিলেন। আড্ডার মাঝখানেই জাহ্নবীকে নিয়ে করণ জোহর এবং খুশি কাপুর ঠাট্টা-তামাশা শুরু করলেন। যা শুনে বেজায় চটলেন অভিনেত্রী।

করণ খুশিকে জিজ্ঞেস করেন, ‘তোমাদের পরিবার নিয়ে যদি কোনো রিয়েলিটি শো হয়, সেটার নাম কী দেবে?’ খুশি মজা করে বলেন, ‘ওয়ার্ল্ড ক্লাস কার্দাশিয়ানস।’ এটা শুনেই তৎক্ষণাৎ করণ জোহর বলেন, ‘মানে ওই সস্তার কার্দাশিয়ানস তাই তো?’ মেন্টরের কথা শুনেই চটে যান জাহ্নবী! পালটা বলেন, ‘এত সাহস হয় কী করে?’ তার পরই হাসিতে ফেটে পড়েন সকলে।

প্রসঙ্গত, ‘কার্দাশিয়ানস’ হল কিম কার্দাশিয়ানের ভাই-বোনদের নিয়ে অনুষ্ঠিত এক রিয়েলিটি শো। সেটার সঙ্গেই নিজের পরিবারকে তুলনা করেন খুশি। এরপরই করণ জাহ্নবীকে জিজ্ঞেস করেন, তোমার স্পিড ডায়ালে কোন ৩ জনের নম্বর থাকে? অভিনেত্রী তৎক্ষণাৎ বলেন, বাবা, খুশি আর শিখু।

উল্লেখ্য, এই শিখু ওরফে শিখর পাহাড়িয়ার সঙ্গেই শ্রীদেবীকন্যার প্রেমের গুঞ্জন মাসখানেক ধরে। সম্প্রতি দুজনে পূজাও দিতে গিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit