বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কন্যাসন্তানের মা হলেন বুবলী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৭ Time View

বিনোদন ডেস্ক : কন্যাসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নায়িকা নিজেই। 

বুবলী জানান, গত ১১ মে তার কোল আলো করে আসে একটি ফুটফুটে কন্যাসন্তান। যেখানে বাবা হিসেবে শাকিব খানের নাম লেখা রয়েছে। মেয়ের নাম রাখা হয়েছে শার্লিন খান। 

পোস্টের ক্যাপশনে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি। 

শুক্রবার বিকেলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করে বুবলী বলেন, আপনাদের দোয়ায় আমার মেয়ে এখন বেশ ভালো ও সুস্থ আছে। গত ১১ মে (সোমবার) রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে তার জন্ম হয়। বোনকে পেয়ে বেশ খুশি শেহজাদ। 

খুব শিগগির কাজে ফিরবেন জানিয়ে তিনি বলেন, কাজে ফেরার তাগাদা তো আছেই। প্রযোজকরা অনেক টাকা লগ্নি করেছেন। মাতৃত্বকালীন সময়টাতে অনেকগুলো কাজ ঝুলে গেছে। তাই কিছুদিন বিশ্রাম শেষে খুব শিগগির কাজে ফিরব, যাতে কোনো নির্মাতাই ক্ষতিতে না পড়েন। আশা করছি, এ সময়টুকু তারা বিবেচনায় রাখবেন।

উল্লেখ্য, শাকিব-বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীর। ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে তার জন্ম হয়। পরে সোশ্যাল মিডিয়ায় ছেলের জন্মের বিষয়টি জানান দেন শাকিব-বুবলী দুজনেই। 

সূত্র :বাংলাদেশ প্রতিদিন

কিউএনবি/অনিমা/০৫.০৬.২০২৬/বিকাল ৫.২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit