সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত

সিনেমার পাশাপাশি রিয়েল এস্টেটেও অক্ষয়ের বাজিমাত, ৯ কোটিতে দুই ফ্ল্যাট বিক্রি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমার মুম্বাইয়ের বোরিভালি ইস্টের ওবেরয় স্কাই সিটি কমপ্লেক্সে অবস্থিত তার দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এই দুটি ফ্ল্যাট বিক্রি করে অভিনেতা মোট ৭ কোটি ১০ লাখ রুপি (বাংলাদেশি ৯ কোটি ১০ লাখ ২২ হাজার টাকা) ঘরে তুলেছেন।

সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত নথি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিআরই ম্যাট্রিক্সের বরাত দিয়ে জানা গেছে, গত ২ জুন সুবর্ণা রূপেশকুমার সাকপাল নামের এক ক্রেতার কাছে এই ফ্ল্যাট দুটি হস্তান্তর করা হয়েছে।

নিবন্ধিত নথির তথ্য অনুযায়ী, একটি বহুতল ভবনের একই ফ্লোরে এই ফ্ল্যাট দুটি অবস্থিত। এর মধ্যে ১ হাজার ১০১ বর্গফুটের বড় ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ৫ কোটি ৭৫ লাখ রুপিতে। এই লেনদেনের জন্য ক্রেতাকে ২৮ লাখ ৭৫ হাজার রুপি স্ট্যাম্প ডিউটি বা রাজস্ব দিতে হয়েছে এবং ফ্ল্যাটটির সঙ্গে দুটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও যুক্ত রয়েছে। অন্যদিকে একই ফ্লোরে থাকা ২৫২ বর্গফুটের ছোট ফ্ল্যাটটি বিক্রি হয়েছে ১ কোটি ৩৫ লাখ রুপিতে। এই সম্পত্তির জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ পরিশোধ করা হয়েছে ৬ লাখ ৭৫ হাজার রুপি এবং এর সঙ্গে একটি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে।

ওবেরয় স্কাই সিটি প্রকল্পে অক্ষয় কুমারের সম্পত্তি বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। গত কয়েক বছর ধরেই মুম্বাইয়ে নিজের আবাসন খাতের বিনিয়োগগুলো থেকে লাভ তুলে নিচ্ছেন এই বলিউড তারকা। প্রখ্যাত আবাসন পরামর্শক প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডসের তথ্য অনুযায়ী, গত বছরের মার্চে একই প্রকল্পে ১ হাজার ৭৩ বর্গফুটের একটি ফ্ল্যাট ৪ কোটি ৩৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন তিনি। ২০১৭ সালে ২ কোটি ৩৭ লাখ রুপিতে কেনা সেই ফ্ল্যাটটি থেকে সাত বছরে তার প্রায় ৮৪ শতাংশ মুনাফা হয়েছিল। এ ছাড়া ২০২৫ সালের জানুয়ারিতেও ওই একই আবাসিক প্রকল্পে আরেকটি ফ্ল্যাট ৪ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি করেছিলেন অক্ষয়।

পর্দায় কাজের ব্যস্ততার পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায় এমন সুপরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে আলোচনায় থাকা এই অভিনেতাকে সম্প্রতি দর্শক পর্দায় দেখেছে প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমায়। আগামী ২৬ জুন মুক্তি পেতে যাওয়া তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৫.০৬.২০২৬/দুপুর ২.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit