সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিএনপি তাদের দুর্বলতার কারণেই নির্বাচনে আসে নাই- শেখ পরশ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৯ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও তাদের  নেতৃত্ব কে দেবে এবং অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে এখনও মারছে এ কারণেই তারা নির্বাচনে আসে নাই বলে মন্তব্য করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। রোববার সন্ধ্যায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার হাজী জয়নুদ্দিন হাইস্কুল মাঠে ঢাকা-১৯ আসনে নৌকার প্রার্থী ডাঃ এনামুর রহমানের পক্ষে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এসব মন্তব্য করেন।বিএনপিকে নিষিদ্ধ করে পাকিস্তানে বিতাড়িত করার দাবি জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেন, সবারই নির্বাচন করার অধিকার থাকলেও বিএনপির ব্যাপারে আমাদের কোনো ছাড় নাই। যুদ্ধাপরাধীদের দোসরদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নেই। যারা বাংলাদেশের অস্তিত্বকেই বিশ্বাস করে না তাদের কী দরকার বাংলাদেশে নির্বাচন করা। তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক। এদেশের জনগণ তাদেরকে বর্জন করেছে। তাদের রাজনৈতিক কৌঁশল আমাদের মতো মানুষের বোধগম্য নয়। কারণ এটা শুধু তারেক জিয়ার মতো সন্ত্রাসী এবং দুর্বৃত্তের মাথা থেকেই এমন উদ্ভট ও নাশকতার মতো রাজনৈতিক কৌঁশল আসতে পারে। লন্ডন থেকে হুকুম দেয় আর এখানে তাদের সন্ত্রাসী বাহিনীরা গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে পুড়িয়ে মারছে। আপনারা দেখেছেন কীভাবে ট্রেনে আগুন দিয়ে মা ও ছেলেকে নির্মমভাবে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা।
তিনি তাঁর দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দরকার একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। কোন বিশেষ দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বিবেচনার বিষয়ও না। কিন্তু আপনাদেরই নির্ধারণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী করতে পারি। সকলেরই নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমরা কাউকে বাঁধা দেব না। আপনাদের সহনশীল হতে হবে এবং সকলকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন মানে অন্যের ভোট দেওয়ার পরিবেশ রক্ষা করা। বিশৃঙ্খলা এবং হট্টগোল সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে।

যুবলীগের এ নেতা বলেন, আওয়ামী লীগ কোনো অবৈধ ক্ষমতা দখলকারী দল না। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেই এই সংগঠন গড়ে উঠেছে। আওয়ামী লীগকে এভাবে অগ্নিসন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে কোনো দিনই উৎখাত করা সম্ভব না। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। শিক্ষা-দীক্ষা এবং প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়া বাংলাদেশকে ধরে রাখতে ঢাকা-১৯ আসনের জনগণ ৭ই জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে বিশ্বাস করি।আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে, যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এ পথসভায় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুরুল আলম রাজিব, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফারুক হাসান তুহিন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মাদবর ও থানা যুবলীগ নেতা মোঃ মাহফুজ আহমেদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ মাহাবুব সরকার। 

আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আজিজ মন্ডল, মোঃ সোহেল মোল্লা, মোঃ সোহেল সরকার, মোঃ জামাল হোসেন, মোঃ আলামিন মোল্লা, মোঃ রিপন পলান, মোঃ আলম ও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ান, মোঃ রনি সরকার, মোঃ কানন মোল্লা, মোঃ আসলাম আলী সহ আরো অনেকে।

 

 

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit