বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জনগণই তাইওয়ানের ভবিষ্যত নির্ধারণ করবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন জোর দিয়ে বলেছেন, স্বশাসিত দ্বীপটির ভবিষ্যত এবং বেইজিংয়ের সাথে এর সম্পর্ক অবশ্যই তার জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘পুনর্মিলন’ অনিবার্য  মন্তব্যের পর সাই এই মন্তব্য করেন।

বেইজিং তাইওয়ানকে নিজের বলে দাবি করে এবং তার লক্ষ্য অর্জনের জন্য শক্তি প্রয়োগ করার বিষয়টিও অস্বীকার করে না।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৬ সালে সাই প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দ্বীপটিতে রাজনৈতিক ও সামরিক চাপ বাড়াচ্ছে চীন।

তাইওয়ানে আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বেইজিং তাদের প্রচারণা জোরদার করেছে।

নববর্ষের প্রাক্কালে দেওয়া ভাষণে শি জিনপিং দ্বীপটি নিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী সুরে বলেন, ‘চীন অবশ্যই তাইওয়ানকে পুনরায় একত্রিত করবে।’ 

তাইপের প্রেসিডেন্ট কার্যালয়ে নববর্ষের সংবাদ সম্মেলনে শি’র ভাষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সাই জোর দিয়ে বলেন, দ্বীপটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এর জনগণই তাদের ভবিষ্যত নির্ধারণ করবে। তাইওয়ানের জনগণের সম্মিলিত ইচ্ছাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৪/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit