বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

লালমনিরহাটে নৌকা প্রতীকিতে আগুন, পাল্টা-পাল্টি অভিযোগ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে কাঠ ও কাপড় দিয়ে তৈরি নৌকা প্রতীকিতে।শনিবার (৩০ ডিসেম্বর) ভোর রাতে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা আগুন দিয়েছে এটা নিশ্চিত না হওয়া গেলেও আওয়ামীলীগ প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর লোকজন পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন।স্থানীয়রা জানান, ওই এলাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনী অফিসের সামনে কাঠ ও কাপড় দিয়ে নৌকা প্রতীক বানিয়ে টাঙিয়ে দেয় আওয়ামীলীগের লোকজন। সেই নৌকায় শনিবার ভোর রাতে কে বা কাহারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আওয়ামীলীগের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্বতন্ত্র প্রার্থী ও সোনালী ব্যাংকের সাবেক এমডি আতাউর রহমান প্রধানের সমর্থকদের অভিযোগ, আওয়ামীলীগের লোকজন যখন আমাদের অফিসের গেটে নৌকা তুলে তখনেই আমরা অভিযোগ করেছি যে তারা নিজেরা নিজেদের প্রতীকে আগুন ধরিয়ে দিয়ে আমাদের হয়রানী করবেন। আজ সেটাই সত্য হলো। আমাদের লোকজন নয়, তারা নিজেই আগুন দিয়েছে তাদের প্রতীকে।তবে গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থী মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক শ্যামলের দাবী নৌকার জনপ্রিয়তায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভীত হয়ে নৌকা প্রতীকে আগুন দিয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

কিউএনবি/অনিমা/ ৩০ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit